- - -

দুজনের মৃত্যু!

Print News

রাজধানীর গুলশানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামত করার সময় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- তেজগাঁওয়ের একটি এসি সার্ভিস সেন্টারের এসি মিস্ত্রি মো. রাজীব (১৯) ও সোহেল (৩০)।
তারা গুলশান-২ নম্বরের ৩৫ নম্বর সড়কের একটি বাড়িতে এসি মেরামত করছিলেন।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শাকিল হোসেন বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৩৫ নম্বর রোডের একটি ভবনের ১০ তলার বাসায় এসি মেরামতের জন্য ফোন করে ডাকা হয় তেজগাঁওয়ের একটি এসি সার্ভিস সেন্টারের কর্মীদের। সেখানে গিয়ে রশিতে ঝুলে এসি মেরামত করছিলেন রাজীব ও সোহেল। একপর্যায়ে একজন বিদ্যুৎস্পৃষ্ট হলে আরেকজন তাকে বাঁচাতে যান। এ সময় দুজনই নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এসআই শাকিল আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। রাজীবের বাড়ি চাঁদপুরে ও সোহেলের বাড়ি শেরপুরে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa