- - -

দুই ছাত্রলীগ নেতা কারাগারে

Print News

দুই ছাত্রলীগ নেতা কারাগারে

চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাতে পটিয়া পৌর সদর এলাকায় পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই জন হলো- পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল তিতা গাজীর বাড়ির আবদুল মজিদের ছেলে পটিয়া পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. শরাফ উদ্দিন (২৪), উত্তর গোবিন্দরখীল হাদু চৌধুরীর বাড়ির ফোরক আহমদের ছেলে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. হারেক হাসান সজীব (২৮)।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীবকে গত ৪ আগস্ট ছাত্র জনতার মিছিলে হামলা ও গুলি চালানোর সময় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়।
আর শরাফ উদ্দিনকেও সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ছাত্র জনতার মিছিলে হামলা ও গুলি চালানো, বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর-লুটপাট, জামায়াত নেতাকে হত্যাচেষ্টা ও বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের পৃথক চারটি মামলায় এ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তবে দুই ছাত্রলীগ নেতার পরিবার দাবি করেছে পুলিশ তাদের মিথ্যা মামলায় আটক করছে। তাদের দ্রুত মুক্তির দাবি জানান তারা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa