- - -

দুই কোটি টাকার সোনাসহ এয়ারলাইন্স কেবিন ক্রু আটক

Print News

দুই কোটি টাকার সোনাসহ এয়ারলাইন্স কেবিন ক্রু আটক

 

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি সোনাসহ সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রুকে আটক করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ।

আজ বুধবার (২৯শে মে) সকালে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আটক হওয়া কেবিন ক্রুর নাম রোকেয়া খাতুন (৪০)।

জিয়াউল হক জানান, এসভি-৮০৪ (রিয়াদ) ফ্লাইটটি গতকাল (২৮ মে) রাত ১টা ৪৫ মিনিটে অবতরনের কথা থাকলেও ঢাকায় আবহাওয়া খারাপ থাকার কারণে ফ্লাইটটি ভারতের হায়দ্রাবাদে অবতরণ করে। সেখান থেকে রাত ১০টা ৫ মিনিটে ঢাকায় আসেন। গোপন তথ্যের ওপর ভিত্তি করে এপিবিএন, এনএসআই এবং কাস্টমস এর যৌথ অভিযানে ফ্লাইটের কেবিন ক্রু মিস রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রিন চ্যানেলে তল্লাশি করলে তার শরীরে ১১টি স্বর্ণের বার, ৮টি স্বর্ণের চুড়ি এবং একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। যার আনুমানিক ওজন ১ কেজি ৯৭৯ গ্রাম।

এ বিষয়ে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa