- - -

দিল্লির মুখ‍্যমন্ত্রী রেখা গুপ্তকে প্রাণনাশের হুমকি  !

Print News

দিল্লির মুখ‍্যমন্ত্রী রেখা গুপ্তকে প্রাণনাশের হুমকি
!

 

ভারতের দিল্লির মুখ‍্যমন্ত্রী রেখা গুপ্তকে প্রাণনাশের হুমকি। বৃহস্পতিবার (৫ জুন) গভীর রাতে গাজিয়াবাদ পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে দিল্লির মুখ‍্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া হয়। গাজিয়াবাদ পুলিশের তরফে বিষয়টি দিল্লি পুলিশকে জানানো হয়। সূত্রে প্রকাশ, ইতিমধ্যেই এক দুস্কৃতীকে চিহ্নিত করেছে পুলিশ। যদিও হুমকি দেওয়ার পরেই ফোনটি বন্ধ করে করেছেন অভিযুক্ত। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কোতোয়ালি থানা এলাকা থেকে ওই হুমকি ফোনটি করা হয়েছিল। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে মাত্র ১দিন পূর্বেই রেখা গুপ্ত ১/৮ নিবাস মার্গে সরকারি বাসভবনে প্রবেশ করেন। ১০০ দিনের বেশি মুখ‍্যমন্ত্রীর পদে থাকার পর তাঁর জন‍্য এই সরকারি বাসভবনটি বরাদ্দ করা হয়। এরপরই খুনের হুমকি দেওয়া হল দিল্লির মুখ‍্যমন্ত্রীকে। এ ঘটনায় এখন ও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa