
দিনাজপুর সদর উপজেলার ফুলবন সরকারি কবরস্থান রক্ষায় স্মারকলিপি প্রদা
দিনাজপুর সদর উপজেলার ফুলবন সরকারি কবরস্থান রক্ষায় স্মারকলিপি প্রধান।দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
রবিবার দুপুরে ফুলবন, ঝানজিরা, বীরগাঁও, বারবীরগাঁও ও তোরঙ্গীনি গ্রামের শতাধিক মানুষ বিক্ষোভে অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ কিছু ভূমিদস্যু দীর্ঘদিন ধরে সরকারি এই কবরস্থান দখলের চেষ্টা চালিয়ে আসছে। সম্প্রতি তারা আবারও জোরপূর্বক জমিতে প্রবেশ করে বেড়া তোলার উদ্যোগ নেয়।
বক্তারা দ্রুত প্রশাসনের পক্ষ থেকে কবরস্থানের সীমানা নির্ধারণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
![]()









