- - -

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার।

 

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা ও জেলা কৃষক দল নেতা মুজিবর রহমান মজিবকে গ্রেফতার ও নির্যাতনের ঘটনায় দিনাজপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা বিএনপি, আইনজীবী ও মোটর পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় পরিবহন শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে
অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে দিনাজপুরে অনির্দিষ্টকালের অবরোধ তুলে নেয়ার ঘোষণা দেয়া হয়।

সভা শেষে দিনাজপুর সদর আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীল আলম বলেন, শ্রমিকদের তিন দফা দাবিই মেনে নিয়েছে প্রশাসন। আগামীকাল বুধবার কৃষকদল ও শ্রমিক নেতা মজিবকে আইনী প্রত্রিয়ায় মুক্তি দেয়া হবে। শ্রমিকদের ধৈর্যধারনের উপদেশ দেন তিনি। পরে শ্রমিক নেতৃবৃন্দ অবরোধ তুলে নেয়ার ঘোষনা দেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিও সবাইকে ধৈর্যধারনের আহবান জানিয়ে বলেন, আগামীকাল ১২ আগস্ট ২০২৬ বুধবার মজিবের আইনী প্রক্রিয়ায় জামিন হবে ইনশাআল্লাহ। সিআইডির কর্মকর্তা নওয়াবুর রহমানকে দিনাজপুর থেকে সরানো হবে ও কোতয়ালি থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহার করা হবে।

এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, মজিব অন্যায় করেছে ঠিক কিন্তু সিআইডি কর্মকর্তার গায়ে হাত তোলার গ্রাউন্ড তৈরি করেছেন তিনি নিজেই। এ জন্য সিআইডি কর্মকর্তাকে দায় নিতে হবে। মজিবকে কোর্টে হাজির করার প্রক্রিয়া ও তাকে জেলখানায় সেলে রাখার বিষয়টিও খুবই ন্যাক্কারজনক।

অন্যান্য বক্তারা বলেন, মজিবকে যেভাবে কোর্টে হাজির করা হয়েছে একজন জেএমবি আসামিকেও এভাবে হাজির করা হয় না।

শ্রমিক নেতা আব্দুল কাইয়ূব বলেন, আগামীকাল বুধবারের মধ্যে মজিবকে মুক্তি না দিলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ হাফিজুর রহমান দ্রুত অবরোধ তুলে নেয়ার জন্য শ্রমিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। শ্রমিক নেতা মজিবকে মুক্তির ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, মজিবর রহমান মজিবের আইনজীবী রাশেদুল ইসলাম মানিক প্রমূখ।

সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, দিনাজপুর জেলা বাস মালিক গ্রুপের নেতৃবৃন্দ, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa