- - -

দিনাজপুর জেনারেল হাসপাতালে নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের উদ্দ্যোগে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

Print News

দিনাজপুর জেনারেল হাসপাতালে নার্সিং এন্ড মিডওয়াইফারি
কলেজের উদ্দ্যোগে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

 

 

“নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহি নমোহস্ততে” ভক্তবৃন্দের অঞ্জলি প্রদানের মাধ্যমে এবং আনন্দ উৎসব মূখর পরিবেশে ১৪ ফেব্রুয়ারী বুধবার সাহিত্যের দেবী, সংগীতের দেবী ও বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ প্রাঙ্গনে।
উক্ত সরস্বতী পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ ফজলুর রহমান, ডাঃ নিখিলেশ্বর রায়, ডাঃ আশুতোষ দেব শর্মা, হাসপাতালের আরএমও এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ পারভেজ সোহেল রানা, বিশিষ্ট সার্জন ডাঃ শিলা দিত্য শীল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ কাওসার আহম্মেদ ও ডাঃ সঞ্চিতা রানী দাস। এছাড়া আরোও উপস্থিত ছিলেন নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ আলেজা খাতুন, সহকারী ইনষ্টিটিউটের কর্মকর্তা সেলিনা আক্তার, শিল্পী বেগম। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্টু ওয়ার্ড শ্রী মিহির কুমার রায়। নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা অর্চনা, অঞ্চলি প্রদানসহ ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa