- - -

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বাংলা ইশারা ভাষা দিবস

Print News

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বাংলা ইশারা ভাষা দিবস

 

“বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”-এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৭ ফেব্রুয়ারী বুধবার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো বাংলা ইশারা ভাষা দিবস-২০২৪।
সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে প্রধান অতিথি এলজিইডি’র উপ-পরিচালক (যুগ্ম সচিব) মোঃ মাহবুবুল করিম ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামানিক এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামানিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডি’র উপ-পরিচালক (যুগ্ম সচিব) মোঃ মাহবুবুল করিম। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ শরিফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বধির ইনস্টিটিউট দিনাজপুরের প্রধান শিক্ষক নাজনিন আক্তার ও সিডিএ’র রিসোর্স পার্সন অনামিকা পান্ডে। এসময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, প্রমশনাল অফিসার রুস্তম-ই-জাহানী, মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক এবং উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠী ও পাঠাগারের সাধারন সম্পাদক আলেয়া বেগম, নর্দান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনডিও)’র নির্বাহী পরিচালক মোঃ সামিউল আলম জনি, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল শাহ নেওয়াজ ও ওয়ার্ল্ড ভিশন এর প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশসহ স্বেচ্ছাসেবক সংস্থাগুলোর প্রতিনিধিবৃন্দ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনির হোসেন। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন গোলাম রাব্বানী। বক্তারা বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের ভাষা আমাদের জানতে হবে। তাহলে আমরা তাদের সব সমস্যার কথা জানতে পারব। যারা কথা বলতে পারে না তারা ইশারা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ এখন করা সম্ভব হচ্ছে। আসুন, তাদের বোঝা না মনে করে তাদের পাশে দাঁড়াই এবং তাদের উন্নয়নের অংশিদার হিসেবে গড়ে তুলি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa