- - -

দিনাজপুরের সৃজনশীল সংগঠন মনিমেলার প্রতিষ্ঠা ২১তম বার্ষিকী

Print News

দিনাজপুরের সৃজনশীল সংগঠন মনিমেলার প্রতিষ্ঠা ২১তম বার্ষিকী

 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান “আগুনের পরশ মনি-ছোঁয়াও প্রাণে…” সঙ্গীতের সুরের তালে তালে ক্ষুদে শিশু শিল্পীরা এক এক করে একুশটি মোমবাতী প্রজ্জ্বোলনের মাধ্যমে দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে অনুষ্ঠিত হলো নানা আয়োজনের মধ্য দিয়ে সৃজনশীল সংগঠন মনিমেলার একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী।
মনিমেলার পরিচালক নুরুল মতিন সৈকতের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল, দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়া, ধ্রুব পরিষদ উত্তর-পশ্চিম অঞ্চলের সাধারন সম্পাদক রাজিউদ্দিন চৌধুরী ডাবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক রহমতুল্লাহ রহমত, দিনাজপুর ধ্রুব পরিষদের সাধারন সম্পাদক সনৎ চক্রবর্তী লিটু, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ ও বিশিষ্ট ছড়াকার কবি নিরঞ্জন হীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিমেলার ভারপ্রাপ্ত সভাপতি কবি ইয়াসমিন আরা রানু। বক্তারা বলেন, মানবিক মানুষ তৈরি করতে হবে আমাদের সংস্কৃতি চর্চার মাধ্যমে। ঠিক সেই কাজটি গত একুশ বছর ধরে মনিমেলা দিনাজপুরে করে আসছে। মুক্তিযুদ্ধের চেতনায় শিশু শিল্পীদের হৃদয়ে দেশপ্রেম সৃষ্টি করবে মনিমেলা সংগঠন বলে আমাদের বিশ্বাস। মনিমেলার একুশতম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে “দেশের গান প্রতিযোগিতা” “গল্প শোনা প্রতিযোগিতা” “ধ্রুব পরিষদের” পরীক্ষায় মনি মেলার কৃতি শিল্পীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন সম্মানীত অতিথিবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa