- - -

ত্রিপুরার খোয়াইয়ে গ্রামবাসীর সঙ্গে সীমান্তে সংঘষে ৩ বাংলাদেশি নিহত 

Print News

ত্রিপুরার খোয়াইয়ে গ্রামবাসীর সঙ্গে সীমান্তে সংঘষে ৩ বাংলাদেশি নিহত

 

ভারতের ত্রিপুরার খোয়াই জেলার ভারত – বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এক গ্রামে বুধবার (১৫ অক্টোবর ) ভয়াবহ সংঘষের ঘটনায় ৩ অজ্ঞাত পরিচয় বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতরা গবাদিপশু চোরাকারবারির সঙ্গে যুক্ত বলে সন্দেহ করছে পুলিশ। এ ঘটনায় ২ ভারতীয় গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে প্রকাশ, খোয়াই জেলার চাম্পাহাওর থানার বিদ্যাবিল গ্রামের ২ বাসিন্দা সকালে সীমান্ত সংলগ্ন একটি রাবার বাগানে কাজ করতে যান। সেখানে তারা ৩ জন সন্দেহভাজন বাংলাদেশিকে লুকিয়ে থাকতে দেখতে পান। সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করলে ওই ৩ জন ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ আক্রমণ করে, ফলে ২ গ্রামবাসী আহত হন। আহতরা্ কোনোভাবে পালিয়ে গিয়ে গ্রামে পৌঁছে ঘটনার কথা জানান। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা দল বেঁধে সীমান্ত এলাকায় ছুটে যায়। সেখানে গিয়ে তারা ৩ বাংলাদেশিকে ধরে ফেলে এবং সংঘষের মধ্যে তাঁদের কুপিয়ে হত্যা করে বলে জানা গেছে। খবর পেয়ে চাম্পাহাওর থানার পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে ৩টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠায়। আহত ২ ভারতীয় নাগরিককে বেহেলাবাড়ি সরকারি হাসপাতালে ভতি করা হয়েছে। পুলিশ অফিসার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র অফিসাররা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa