ত্রিপুরার খোয়াইয়ে গ্রামবাসীর সঙ্গে সীমান্তে সংঘষে ৩ বাংলাদেশি নিহত
ভারতের ত্রিপুরার খোয়াই জেলার ভারত - বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এক গ্রামে বুধবার (১৫ অক্টোবর ) ভয়াবহ সংঘষের ঘটনায় ৩ অজ্ঞাত পরিচয় বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতরা গবাদিপশু চোরাকারবারির সঙ্গে যুক্ত বলে সন্দেহ করছে পুলিশ। এ ঘটনায় ২ ভারতীয় গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে প্রকাশ, খোয়াই জেলার চাম্পাহাওর থানার বিদ্যাবিল গ্রামের ২ বাসিন্দা সকালে সীমান্ত সংলগ্ন একটি রাবার বাগানে কাজ করতে যান। সেখানে তারা ৩ জন সন্দেহভাজন বাংলাদেশিকে লুকিয়ে থাকতে দেখতে পান। সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করলে ওই ৩ জন ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ আক্রমণ করে, ফলে ২ গ্রামবাসী আহত হন। আহতরা্ কোনোভাবে পালিয়ে গিয়ে গ্রামে পৌঁছে ঘটনার কথা জানান। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা দল বেঁধে সীমান্ত এলাকায় ছুটে যায়। সেখানে গিয়ে তারা ৩ বাংলাদেশিকে ধরে ফেলে এবং সংঘষের মধ্যে তাঁদের কুপিয়ে হত্যা করে বলে জানা গেছে। খবর পেয়ে চাম্পাহাওর থানার পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে ৩টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠায়। আহত ২ ভারতীয় নাগরিককে বেহেলাবাড়ি সরকারি হাসপাতালে ভতি করা হয়েছে। পুলিশ অফিসার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র অফিসাররা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।