
ত্রিপুরার খোয়াইয়ে আটক ৪ বাংলাদেশি নাগরিক
ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলা থেকে ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। অভিযোগ, তাঁরা অবৈধভাবে ভারতীয় ভূ- খন্ডে প্রবেশ করেছিলেন। পুলিশ সূত্রে প্রকাশ, খোয়াই থানার অন্তগর্ত সীমান্তবর্তী এলাকার রাধানগর স্ট্যান্ড এলাকায় কয়েকজন সন্দেহভাজন যুবক ঘোরাফেরা করছেন। এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। সাদা পোশাক ও উর্দিধারী পুলিশ কর্মীদের যৌথ অভিযানে ৪ জনকে আটক করা হয়। খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, শুক্রবার ( ১০ জুলাই ) বিকেলে অভিযান চালিয়ে ওই ৪ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে স্বীকার করেন এবং অবৈধভাবে ভারতীয় সীমান্ত অতিক্রম করার কথাও জানান। পুলিশের দাবি, ধৃতদের ভারতে প্রবেশের উদ্দেশ্য খতিয় দেখা হচ্ছে। পাশাপাশি তাঁদের সঙ্গে কোনও মানবপাচার চক্র, দালাল বা অন্য কোনও সংগঠিত নেটওয়ার্কের যোগ রয়েছে কিনা, তা জানতে তদন্তে নেমেছে কেন্দ্রীয় ও রাজ্যের নিরাপত্তা সংস্থা।
![]()









