- - -

ত্রিপুরার কমলপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু 

Print News

ত্রিপুরার কমলপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

 

ত্রিপুরারাজ্যের ধলাই জেলার কমলপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, শনিবার (১৮ এপ্রিল ) দুপুরে কমলপুর থানাধীন সীমান্তের মলয়া গ্রামের কাঁটা তারের বেড়ার ওপারে বজ্রাঘাত হয়। আর সেই কারণেই মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের। ঘটনায় আহত হন আরও এক কৃষকের। মৃত কৃষকের নাম আব্দুল সামাদ। গুরুতর আহত হয়েছেন তার নাম আব্দুল কুদ্দুস। ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী মলয়া গ্রামের কাঁটা তারের বেড়ার ওপারে এই ঘটনা ঘটে। প্রকাশ, আব্দুল সামাদ এবং আব্দুল কুদ্দুস শনিবার (১৮ এপ্রিল ) সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে নিজ জমিতে কৃষি কাজ করছিলেন। এমন সময় হঠাৎই আকাশ কালো করে শুরু হয় বজ্রসহ কালবৈশাখী ঝড়। বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা একটি গাছের নিচে আশ্রয় নেন। এসময় তাদের উপরই বজ্রঘাত হয়। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আব্দুল সামাদ। ঘটনাটি প্রত্যক্ষ করে সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানরা তাদের উদ্ধার করে কাঁটা তারের বেড়ার এপারে নিয়ে এলে গ্রামবাসী এবং বিএসএফ জওয়ানরা তাদের কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল সামাদকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুল কুদ্দুস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে মলয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa