- - -

ত্রিপুরার উদয়পুরে স্ত্রী ও ছেলেকে খুন করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের

Print News

ত্রিপুরার উদয়পুরে স্ত্রী ও ছেলেকে খুন করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের

 

ভারতের ত্রিপুরার উদয়পুরে লোমহর্ষক কান্ড। সোমবার (১৩ এপ্রিল ) সাতসকালে স্ত্রী ও ছেলেকে খুন করে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। এই নৃশংস কর্মকান্ডটি সংগঠিত হয়েছে ত্রিপুরার উদয়পুর এলাকায়। অভিযুক্ত ব্যক্তি বটতলী স্কুলের বিজ্ঞান শিক্ষক। জানা যায়, উদয়পুরের চন্দ্রপুর বেলতলী এলাকার শিক্ষক অজিত দাস তার স্ত্রী রুপা দাস ও ছেলে দিগন্ত দাসকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা জানান, ভোরবেলায় হঠাৎ চিৎকার শুনে তারা ছুটে এলেও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে রাধা কিশোরপুর থানার পুলিশ ও অন্যান্য আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa