- - -

ত্রিপুরার আমতলীতে ৫৭ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, ১ জন গ্রেফতার 

Print News

ত্রিপুরার আমতলীতে ৫৭ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, ১ জন গ্রেফতার

 

শুক্রবার (২৭ মার্চ ) গভীর রাতে ত্রিপুরার আমতলী থানা সংলগ্ন বাইপাস এলাকায় পুলিশের বিশেষ নাকা চেকিং চলাকালীন বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে একটি বোলেরো পিকআপ ভ্যান আটক করে পুলিশ তল্লাশি চালায়। সেই তল্লাশিতে গাড়িটি থেকে প্রায় ৫৭কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই মাদকের বাজার মূল্য প্রায় ৫৭ লক্ষ টাকা হবে বলে অনুমান করছে পুলিশ প্রশাসন। অভিযান চলাকালে পুলিশ গাড়ি চালক প্রসেনজিৎ দেবনাথকে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি কুনাবন এলাকায়। পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত ত্রিপুরা রাজ্য গড়ার লক্ষ্যে এই ধরনের অভিযান নিয়মিত জারি থাকবে। এবং এই পাচারচক্রের সাথে কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতারকৃত চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa