- - -

ত্রিপুরায় ৭ জন বাংলাদেশি গ্রেফতার 

Print News

ত্রিপুরায় ৭ জন বাংলাদেশি গ্রেফতার

 

পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থেকে গ্রেফতার করা হয়েছে ৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। সোমবার (২৩ ফেব্রুয়ারী ) চোরাই পথে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় ধরা পড়ে যায় এরা। পুলিশ জানায়, ধৃতরা হলেন বাংলাদেশের খুলনা জেলার রবিউল কাজী (২৫), আব্দুল মান্নান (৫০), আরাফাত মালিক (২১), খালেদা বেগম (২৩), এবং ফিরোজপুর জেলার আব্দুল জুম্মাদার (৩৫) বাকি ২ জন নাবালক। কিছুদিন আগে নোয়াবাড়ির একটি বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল সবাই। সেখান থেকে এবার নিজ দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। তখনই বিএসুএফ তাদের আটক করে মধুপুর থানা পুলিশের হাতে তুলে দেয়। কেন তারা ত্রিপুরায় অনুপ্রবেশ করেছিল, এখানে কোথায় কোথায় গিয়েছিল, কেন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল, সেসব জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ করে চলেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa