
ত্রিপুরায় ফের বাংলাদেশি যুবক আটক
শনিবার (১৪ মার্চ ) ত্রিপুরায় ফের বাংলাদেশি যুবককে আটক করল পুলিশ। সিপাহীজলা জেলার সোনামুড়া সীমান্ত এলাকা থেকে মনির হোসেন (৩৭) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। জানা গেছে, ধৃত ব্যক্তি বাংলাদেশের নোয়াখালী জেলার বাসিন্দা, তার বাবার নাম সিরাজুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক নিজেকে বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করে। এরপর তাকে সোনামুড়া থানায় নিয়ে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়। এ প্রসঙ্গে সোনামুড়া থানার ওসি তাপস দাস জনান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত নজরদারি চালাচ্ছে এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। আটক যুবকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
![]()









