- - -

ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে শিশু সহ ৩ বাংলাদেশি ও ১ পাচারকারী গ্রেফতার 

Print News

ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে শিশু সহ ৩ বাংলাদেশি ও ১ পাচারকারী গ্রেফতার

 

ভারত- বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ত্রিপুরা রাজ্যের খোয়াই থানার সিঙ্গিছড়া এলাকা থেকে ৩ বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। একই সাথে এই মানব পাচারচক্রের ১ পান্ডাকেও গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাসিন্দা রিপন তালুকদার, সুজাতা তালুকদার এবং ১ নাবালক। ভারতের পাচারচক্রের মূল পান্ডা প্রিয়লাল সরকার। তার বাড়ি আগরতলার রামনগর এলাকায়। পাচারকাজে ব্যবহৃত ১টি চারচাকার গাড়ি ও বাজেয়ান্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের এক গোপন খবরের ভিত্তিতে  খোয়াই থানা পুলিশ বাহিনী সিঙ্গিছড়া এলাকায় ওৎ পেতে বসে থাকে। সন্দেহজনক গাড়িটি আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে অনুপ্রবেশের ঘটনা। এরপরেই পুলিশ ৪ জনকেই গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এব্যাপারে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa