
তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারে কঠিন চীবর দানোৎসব
দুইদিনব্যাপী আগামী শুক্রবার থেকে শুর
পটিয়া উপজেলাধীন তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারে আগামী কাল থেকে দুইদিন ব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের শুভ উদ্বোধন হবে। ২৪ অক্টোবর শুক্রবার কর্মসূচির মধ্যে রয়েছে ৫.১ মিনিটে কঠিন চীবর বুনন উদ্বোধন। এতে রাঙামাটি থেকে আগত বেইনশিল্পীদের দ্বারা পেন্ডুলাম (চরকী) তে ২৪ ঘন্টার মধ্যে চীবর তৈরী করা হবে। ৭.৩০ মিনিট সদ্ধর্ম বিকাশ বিহার উন্নয়ন সংলাপ, বিহার ভূমিদাতা, কৃতি শিক্ষার্থী, শ্মশান বন্ধু সম্মাননা, বিহার পরিষদের অভিষেক ও বুদ্ধ কীর্তন। ২৫ অক্টোবর, শনিবার প্রথম পর্বে অষ্টপরিস্কারসহ সংঘদান সকাল ৯টায়। দুপুর ২টায় কঠিন চীবর দান সভা শুভারম্ভ। উদ্বোধন করবেন তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারের অধ্যক্ষ ভদন্ত শরণসেন মহাথেরো। জ্যৈষ্ঠপুরা শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনানন্দ মহাথেরো’র সভাপতিত্বে প্রধান ধর্মদেশক থাকবেন বান্দরবান স্বর্ণজাদী’র ভদন্ত পাঞঞাতিলক মহাথেরো। প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, বিজিসি ট্রাস্টের সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রী রুবেল বড়ুয়া। রাত ১০টায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এক যুক্ত বিবৃতিতে তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহার পরিষদের সভাপতি বিকাশ বড়ুয়া ও সাধারণ সম্পাদক কামনাশীষ বড়ুয়া এই পুণ্যময় দান অনুষ্ঠানে সকলের উপস্থিতি বিনীতভাবে কামনা করছেন।
![]()









