- - -

তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা রায়পুরবাসীর

Print News

তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা রায়পুরবাসীর

 

দিনের পর দিন তাপমাত্রা যেন বেড়েই চলছে। বাইরে আগুনে পোড়া গরমে জীবন দুর্বিষহ হয়ে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। অল্পতেই হাঁপিয়ে উঠছে শ্রমজীবী মানুষরা।

২৩ এপ্রিল (মঙ্গলবার)  লক্ষীপুরের রায়পুরে 38°C তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বায়ু: মাঝারি বাতাস, দক্ষিণ, গতি 22 কি.মি প্রতি ঘন্টা
দমকা বাতাস: 29 কি.মি প্রতি ঘন্টা। আপেক্ষিক আদ্রতা: 53%। বায়ুমণ্ডলীয় চাপ: 1004 হেক্টোপ্যাসালস। দৃশ্যমানতা: 100%।জিওোম্যাগনেটিক ফিল্ড: সক্রিয়। অতিবেগুনী সূচক: 7,8 (উচ্চ)

এবারের মতো গরম আমি আগে দেখিনি। রোদে গেলে মনে হচ্ছে গায়ের চামড়া পুড়ে যাচ্ছে”, একজন রিকশা চালকের মন্তব্য।

যেখানে সেখানে ছায়া মানুষ বিশ্রাম নিচ্ছে, স্বস্তি পেতে ঠান্ডা শরবত বা ডাব খাচ্ছে। শিশু ও বৃদ্ধদের কাছে গরম এখন অসহনীয় অবস্থায়। আবার ঘরের ভেতরেও শান্তি নেই, গরমের কারণে সবাই ঘামছে, পানিশূন্যতা দেখা দিয়ে অনেকেই অসুস্থ বোধ করছেন।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রবাহে সৃষ্ট তাবদাহে অতিষ্ঠ লক্ষীপুরের রায়পুরবাসীর জনজীবন। নতুন করে আরো তিন দিনের হিট অ্যালার্ট জারির পর শঙ্কিত সর্বস্তরের মানুষ। বিশেষ করে হতদরিদ্র-খেটে খাওয়া মানুষ ক্রমশ কর্মহীন হয়ে পড়েছে। পাশাপাশি আগুন ঝরা বাতাসে নারী-শিশুসহ কর্মজীবী মানুষ দিন দিন অসুস্থ হয়ে হাসপাতালে শরণাপন্ন হচ্ছে।

রায়পুর বাজারের একজন ভ্যানচালক বলেন, ‘প্রখর রোদের উত্তাপে মালামাল নিয়ে ভ্যান চালাতে কষ্ট হচ্ছে। তাই বিশ্রাম নিতে একটু শীতল জায়গা খুঁজছি। এভাবে চলতে থাকলে পরিবার পরিজনের মুখে দু’মুঠো ভাত তুলে দিতে কষ্ট হবে। তাছাড়া আমার ছয় বছর বয়সী শিশু প্রচণ্ড শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে। আজকের রোজগারের টাকা দিয়ে তার চিকিৎসা করাব।’

আবহাওয়া অধিদফতর বলছে, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ আরও তিনদিন অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পুরো এপ্রিলজুড়েই তাপমাত্রা ভোগাবে বলে জানিয়েছে সংস্থাটি। তাপপ্রবাহের তীব্রতা আরও বাড়ার আশঙ্কায় সারাদেশে জারি করা হয়েছে তিন দিনের হিট অ্যালার্ট। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার বার্তা দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, জলীয়বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি বাড়তে পারে। একইসঙ্গে সমুদ্রের লঘুচাপটি পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করার গরম প্রভাব দেখা যাচ্ছে ভূপৃষ্ঠে। এর আগে দেশে ১৫ থেকে ১৩ দিন পর্যন্ত লাগাতার তাপপ্রবাহ থাকার রেকর্ড থাকলেও এবার চলতি মাসের ১৯ দিনই টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী পাঁচ দিনেও আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, এপ্রিলজুড়েই তাপমাত্রা ওঠা-নামা করবে ৩৬ থেকে ৪২ ডিগ্রির মধ্যে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম অনুভূত হবে এর চেয়েও বেশি। এসময় কোথাও কোথাও বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও দাবদাহ থেকে যাবে মে মাস পর্যন্ত।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, হিট অ্যালার্ট তিনদিনের জন্য জারি করা হয়েছে। এই সময় সবাইকে গরম থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। তবে সারাদেশে হিট অ্যালার্ট জারি থাকলেও কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa