- - -

তিতাসে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র‍্যালী ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Print News

তিতাসে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র‍্যালী ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

 

কুমিল্লার তিতাস উপজেলা জাসাসের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য আনন্দ ‌র‍্যালী ও এলাকার অসহায় ও গরীব মানুষের মধ্যে
কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় অনুষ্ঠানটি শুরু হয় উপজেলার গাজীপুর খান সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে। এরপর সন্ধ্যায় অনুষ্ঠানস্থলে প্রধান অতিথির বক্তৃতা শেষে
এলাকার অসহায় ও গরীব মানুষের মধ্যে
কম্বল বিতরণ করেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (দায়িত্বরত কুমিল্লা বিভাগ) ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো.সেলিম ভূইয়া। অনুষ্ঠানে
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।
তিতাস উপজেলা জাসাসের আহবায়ক দেলোয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাজ্জাদ হোসেন সজীবের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন-কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক মোহাম্মদ কামাল পারভেজ ডালিম,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন-কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এস এম মিজান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন-তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া,সিনিয়র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা,সহ-সভাপতি কাজী কবির হোসেন সেন্টু, আক্তার ব্যাপারী,কুমিল্লা উত্তর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা বিএনপির নির্বাহী সদস্য তোফায়েল আহমেদ খান,কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ ও তিতাস উপজেলা মহিলা দলের সভাপতি মোসাঃ রুবি ইসলাম,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো.সামির হোসেন মোল্লা,শ্রম বিষয়ক সম্পাদক মো.মাহবুব আলম সরকার,৯ টি ইউনিয়ন বিএনপির সভাপতিদের পক্ষে বক্তব্য রাখেন- নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.জহিরুল ইসলাম বিএসসি,সাধারণ সম্পাদকদের পক্ষে বক্তব্য রাখেন- জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন খান,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক জহিরুল ইসলাম হৃদয়,তিতাস উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক নজরুল ইসলাম সরকার,উপজেলা স্বেচ্ছাসেক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া,উপজেলা কৃষকদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মেম্বার,উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ,কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবু হানিফ পাঠান,তিতাস উপজেলা ছাত্রদলের আহবায়ক ফাহিম সরকার প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন-কুমিল্লা উত্তর জেলা জাসাসের যুগ্ম -আহ্বায়ক জিন্নাত আলী জিন্নাহ,সাইফুল ইসলাম চন্দন,তিতাস উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.নাজমুল হাসান মুন্সি, যুগ্ম আহবায়ক মো.আল আমিন প্রধান,জিয়ারকান্দি ইউনিয়ন জাসাস নেতা মো.জিলন সরকার প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa