- - -

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যাশায় ঘোড়াঘাট বিএনপির আনন্দ মিছিল।

Print News

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যাশায় ঘোড়াঘাট বিএনপির আনন্দ মিছিল

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫শে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশায় দিনাজপুর
ঘোড়াঘাটে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৪শে ডিসেম্বর সকাল ১২ টায় ঘোড়াঘাট পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,তাঁতীদল,মৎস্যজীবী দলসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল শেষে পৌর শহরের ঘোড়াঘাট আজাদ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ৩- বারের হ্যাটট্রিক মেয়র মোঃ আব্দুস সাত্তার মিলন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন বক্তারা তারেক রহমানের দ্রুত দেশে প্রত্যাবর্তনের আশাবাদ ব্যক্ত করেন এবং তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন
মোঃ রকি আহমেদ মোঃ সাববির মোঃ মুন মোঃ আজিজুল ইসলাম দীপ্তি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa