- - -

তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণে ৬ জন শ্রমিক নিহত

Print News

তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণে ৬ জন শ্রমিক নিহত

 

ভারতের তামিলনাড়ুর বিরুধনগরে একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল শনিবার (৪ জানুয়ারি ) সকালে। জানা যায়, এই বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। গুরুতর আহত হয়েছেন ২ জন। হতাহতেরা বিরুধনগরের সাত্তুরের ওই বাজি কারখানার শ্রমিক বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। কারখানার এক কর্মী জানিয়েছেন, আতশবাজির মশলা তৈরির জন‍্য রাসায়নিক মিশ্রনের প্রক্রিয়া চলাকালীন আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ওই কারখানায় ৪টি ঘর ভেঙে পড়ে। পাশের ২টি বাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরেই পুলিশ ও দমকল কর্মীরা পৌছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ শুরু করেন। ঘটনার নেপথ্যে অগ্নিসুরক্ষা বিধি লংঘন বা অসাবধানতা ছিল কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa