- - -

ঢাকায় আসছেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি

Print News

বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা ইউএনবি এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, আফরিন আখতার ১৫ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করতে পারেন। এর আগে চলতি বছরের মে মাসে তিনি ঢাকা সফর করেন। ওই সফরে তিনি ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করতে ঢাকায় এসেছিলেন। আফরিন আখতার নেপাল, শ্রীলংকা, বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপের জন্য দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) পাশাপাশি নিরাপত্তা ও ট্রান্সন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।
কূটনৈতিক সূত্রের বরাতে ইউএনবি জানিয়েছে, মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অগ্রাধিকারমূলক দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। তিনি আসন্ন নির্বাচনী বিষয়গুলো নিয়েও আলোচনা করতে পারেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa