
ড্যাফোডিল বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ
প্রতিবারের ন্যায় এবারও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা আয়োজন করেছে “সহমর্মিতার ঈদ”। এই কর্মসূচীতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কিছু বিশেষ ঈদ উপহার সামগ্রী দেয়ার মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করে ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা এবং এতিম বাচ্চাদের কাছে পৌছে দিতে চাই নতুন জামা। ড্যাফোডিল বন্ধুসভা বিশ্বাস করে এই উপহার সামগ্রী তাদের ঈদের আনন্দে অল্প হলেও বিশেষত্ব যোগ করবে এবং ঈদের খুশি সবার ঘরে পৌঁছে যাবে৷
গত ১৩ই মার্চ ২০২৬ (২৩শে রমজান ১৪৪৭) রোজ শুক্রবার, সাভার থানা আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া গ্রামের তানজিমুল কুরআন হাফিজিয়া দাখিল মাদরাসা ও এতিমখানায় পৌঁছে যান ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা। গত ৬ই মার্চ ২০২৬ আনুষ্ঠানিকভাবে সহমর্মিতার ঈদের ব্যানার উন্মোচন হওয়ার পর থেকেই বন্ধুদের অনুদান সংগ্রহের কার্যক্রম শুরু হয়ে যায়। গত ১০ই মার্চ থেকে সরকারিভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ আসায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ গ্রামের বাড়ি চলে যান। তবে “সহমর্মিতা ঈদ” সফল করতে নিজ বিশ্ববিদ্যালয়ের আশে পাশেই থেকে যায় ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা। বিভিন্ন পর্যালোচনা ও নানান প্রক্রিয়ায় বন্ধুরা সাফলতার সাথে সহমর্মিতার ঈদ ২০২৬ এর প্রথম পর্ব সমাপ্ত করে।
এতিমখানার সহকারী জনাব হেলাল উদ্দিন বন্ধুদের জানান তাদের এতিম শিশুদের কথা, তাদের সংখ্যা ও তাদের প্রয়োজনীয়তা। সব কিছু বিবেচনায় এনে সভাপতি মুসাভভির সাকিরের নির্দেশনায় বিকেল ৩.০০ ঘটিকায় বন্ধুরা পৌঁছে যায় এতিমখানায়। পৌঁছানোর সাথে সাথে এতিম বাচ্চারা দৌড়ে চলে আসে বন্ধুদের বসার ব্যবস্থা করে দেওয়া জন্য। সবচেয়ে চমৎকার বিষয় ছিলো যখন সবাই বের হইলো ঘর থেলে সবাই একটা লাইন শৃঙ্খলা-বদ্ধ ভাবে ঘর থেকে বের হইলো, যেনো সবাই একই পরিবারের সদস্য৷ জনাব হেলাল উদ্দিন ড্যাফোডিল বন্ধুসভাকে জানিয়েছেন তাদের প্রায় ৬৫ জন এতিম শিশু আছে যাদেরকে জুব্বা বানিয়ে দিতে প্রায় ২০০গজ কাপড় প্রয়োজন হবে৷ তার কথা মতো সম পরিমাণের কাপড় উপহার দেই ড্যাফোডিল বন্ধুসভা।
উপস্থিত মাদরাসা ও এতিমখানার মহাপরিচালক মুফতি আবু নাসের বলেন, “আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এই এতিম বাচ্চাদের যা উপহার দিবে আল্লাহ তায়ালা সেই উপহার কবুল করে নিক।” বন্ধু রিজভী আমিন উপস্থিত সকল এতিম বাচ্চাদের সাথে কুশল বিনিময় করেন। একজন এতিম শিশু বলে উঠে, “জুব্বার কাপড়টা খুব সুন্দর আছে, নরম! আমার ভাল্লাগছে”। এতিম শিশুদের মধ্যে সবচেয়ে প্রবীণ শিক্ষার্থী বলেন, “আমাদের কাছে ঈদের সময় আপনারই পরিবার, এমন সংগঠনের ভাইয়ারা ছাড়া আমাদের কেও খোঁজ নিতেও আসে না।” সভাপতি মুসাভভির সাকির বলেন, “সারা বাংলাদেশ ও আন্তর্জাতিক ১৪৬টি বন্ধুসভা রয়েছে এবং সবাই সহমর্মিতার ঈদ আয়োজন করে, আপনারা আমাদের প্রতিবেশী ড্যাফোডিল বন্ধুসভার কাছে আপনাদের হকই সর্বপ্রথম।” ঈদের নতুন কাপড়ের সাথে সবাইকে নতুন রেহাল দেওয়ায় সকল শিক্ষার্থী আরও কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ সর্বশেষে এতিমখানার মহাপরিচালক ড্যাফোডিল বন্ধুসভার সকল বন্ধুদের ঈদের পর এতিখানা পরিদর্শনের আন্তরিক আমন্ত্রণ জানান।
মুসাভভির সাকির
সভাপতি
ড্যাফোডিল বন্ধুসভা
![]()









