- - -

ডেঙ্গু প্রতিরোধ, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা ও রাস্তায় নির্মান সামগ্রী রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা

Print News

ডেঙ্গু প্রতিরোধ, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা ও রাস্তায় নির্মান সামগ্রী রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা

 

নগরের কোতোয়ালি থানার পাথরঘাটাস্হ ব্রিকফিল্ড রোড ও আশরাফ আলী রোডে ডেঙ্গু প্রতিরোধ, যত্রতত্র ময়লা- আবর্জনা ও রাস্তায় নির্মান সামগ্রী রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আজ বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ।

অভিযানে পাথরঘাটাস্হ ব্রিকফিল্ড রোড ও আশরাফ আলী রোডে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন বাসাবাড়ির ছাদ বাগান, নির্মানাধীন ভবন সরজমিন পর্যবেক্ষণ করা হয় এবং রাস্তায় নির্মান সামগ্রী রাখা ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এই সময় রাস্তায় নির্মান সামগ্রী রাখা, বাসার নিচের নালায় জমাটবদ্ধ পানি থাকায় ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার অপরাধে তিন ব্যক্তির মামলা রুজু পূর্বক ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa