- - -

ডুবন্ত জাহাজ থেকে ১২জন বাংলাদেশিকে উদ্ধার করল 

Print News

ডুবন্ত জাহাজ থেকে ১২জন বাংলাদেশিকে উদ্ধার করল

 

 

ভারতীয় মৎস‍্যজীবীদের তৎপরতায় সাগরদ্বীপের কাছে ডুবন্ত বার্জ থেকে  উদ্ধার করা হল ১২ জন বাংলাদেশি নাবিককে। উদ্ধারের পরে তাঁদের তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গের সাগর থানার পুলিশের হাতে। প্রশাসন সূত্রে প্রকাশ, “সি ওয়ার্ল্ড” নামে বাংলাদেশি পণ‍্যবাহী বার্জটি বজবজ থেকে বাংলাদেশে যাচ্ছিল। পথে সাগরদ্বীপের কাছে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) দুপুরে এই বিপত্তি ঘটে। নাবিকদের দেশে ফেরাতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে মুড়িগঙ্গা নদীতে চড়ায় ধাক্কা মারে বার্জটি। পাঠাতন ফেটে জল ঢুকতে শুরু করে তাতে। স্থানীয় মৎস‍্যজীবীরা দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপরে ডুবন্ত বার্জ থেকে ১২ জন নাবিককে উদ্ধার করা হয়। বাংলাদেশি নাবিকদের দাবি, রাস্তা দেখিয়ে তাঁদের যে পাইলট নৌকা নিয়ে যাওয়ার কথা ছিল, তাঁরা নিয়ে যায়নি। এর ফলে ঠিকমতো পথ চিনতে পারেননি তাঁরা। সে কারণে বার্জটি চড়ায় ধাক্কা দেয়। তাঁদের প্রাণ বাঁচানোর জন‍্য স্থানীয় মৎস‍্যজীবী এবং পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওই বাংলাদেশি নাবিকেরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa