- - -

ডিএমপিতে তিন কর্মকর্তাকে বদলি

Print News

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করে অন্যত্র পদায়ন করা হয়েছে।
গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
পদায়ন করা পুলিশ কর্মকর্তারা হলেন— উত্তরা বিভাগের উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ রাইসুল ইসলামকে সচিবালয়-নিরাপত্তা বিভাগে, একই স্থানের সহকারী কমিশনার মো. রওশন আলীকে রিসার্চ অ্যান্ড কন্ট্রোল সেন্টারে (অ্যাডমিন) এবং ডিবি গুলশানের সহকারী কমিশনার জ্যোতির্ময় সাহাকে উত্তরা বিভাগের উত্তরা জোনে বদলি করা হয়েছে। এর আগে ডিএমপির বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa