- - -

ডা. শাহাদাতসহ ৪০ জনের বিচার

Print News

চট্টগ্রামে নাশকতার মামলায় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৪০ নেতাকর্মীর বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত অভিযোগ গঠন করে এ আদেশ দেন।
নগরের পাচঁলাইশ থানায় নাশকতা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে আসামিদের বিরুদ্ধে মামলা হয়। শুনানিতে ডা. শাহাদাত হোসেন ও আবু সুফিয়ানসহ ৩৬ জন উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বলেন, পাঁচলাইশ থানায় নাশকতা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ডা. শাহাদাতসহ বিএনপির ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করলেও তা আমলে নেওয়া হয়নি। শুনানি শেষে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামী ১৬ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
২০১৮ সালের ২ নভেম্বর নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা, সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত ও স্থিতিশীলতা নষ্টের উদ্দেশ্যে আসামিরা ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকে মিলিত হন। এ ঘটনায় ডা. শাহাদাত হোসেনসহ ৩০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন তৎকালীন পাচঁলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল কবির। ২০২০ সালের ৩১ অক্টোবর ৪০ জনকে আসামি করে মামলার চার্জশিট জমা দেয় পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa