- - -

ডাবুয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-২৩ এর ১ম রাউন্ড এর ২য় খেলা অনুষ্ঠিত

Print News

ডাবুয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-২৩ এর ১ম রাউন্ড এর ২য় খেলা অনুষ্ঠিত

খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে ডাবুয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর ১ম রাউন্ড এর ২য় খেলা সম্পন্ন হয়েছে। ২৪ ডিসেম্বর রবিবার বিকেলে জগন্নাথ হাটের পশ্চিম পার্শ্বস্থ মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব‍্যবসায়ী ও ক্রীড়াবিধ সুজন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ডাবুয়া জগন্নাথ হাট শাখার সহ সভাপতি নাজিম উদ্দিন কালু, গর্জনিয়া ক্রিকেট পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন সিকদার। সংগঠক রাইহান আকবর এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ডাবুয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির পরিচালক সৌরভুল ইসলাম নিজাম, পরিচালক মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আসিফ, ইমন, মোহাম্মদ রিফাত, আরজু, মাহফুজ, বাবলু, বোরহান, মোহাম্মদ আজাদ, সৈকত প্রমুখ। খেলা পরিচালনা করেন দুই অভিজ্ঞ পরিচালক সৈয়দ মোহাম্মদ আরজু এবং মোহাম্মদ  হিরু।
উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ডাবুয়া চ্যালেঞ্জার্স এর বিপক্ষে ৬ উইকেটের বিনিময়ে জয়লাভ করেন ডাবুয়া টাইগার্স। ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ অর্জন করেন বিজয়ী দলের খেলোয়ার মোহাম্মদ মহসিন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa