- - -

ডাবুয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-২৩ এর ১ম রাউন্ড এর ৪র্থ খেলা অনুষ্ঠিত

Print News

ডাবুয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-২৩ এর ১ম রাউন্ড এর ৪র্থ খেলা অনুষ্ঠিত

 

“চল যাই যুদ্ধে- মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে ডাবুয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর ১ম রাউন্ড এর ৪র্থ খেলা সম্পন্ন হয়েছে। ২৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে জগন্নাথ হাটের পশ্চিম পার্শ্বস্থ মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম। ডাবুয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির পরিচালক সৌরাভুল ইসলাম নিজামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদ, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, বিশিষ্ট সংগঠক ও ক্রীড়াবিধ মোহাম্মদ রবিউল হোসেন রুবেল, মোহাম্মদ মামুন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নোমান বিন আজিজি, সদস্য মোহাম্মদ সবুজ।
এসময় আরো উপস্থিত ছিলেন ডাবুয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির পরিচালক মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আসিফ, ইমন, মোহাম্মদ রিফাত, আরজু, মাহফুজ, বাবলু, বোরহান, মোহাম্মদ আজাদ, সৈকত প্রমুখ। খেলা পরিচালনা করেন দুই অভিজ্ঞ পরিচালক সৈয়দ মোহাম্মদ আরজু এবং মোহাম্মদ হিরু।
উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ডাবুয়া ক‍্যাপিটাল ৩৭ রানের ব‍্যবধানে ডাবুয়া চ্যালেঞ্জার্স কে হারিয়ে জয়লাভ করেন। ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ অর্জন করেন বিজয়ী দলের খেলোয়ার মোহাম্মদ সাগর।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa