
ডবলমুরিং থানার নবাগত ওসি ফজলুল কাদের পাটোয়ারীর সাথে বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগরের মতবিনিময়
বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দের সাথে সিএমপির ডবলমুরিং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কাদের পাটোয়ারীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি বলেন, বর্তমান সরকার সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটিয়েছে। শুধুমাত্র দৃশ্যমান উন্নয়ন নয়, অনেক অদৃশ্য উন্নয়নেও বিপ্লব ঘটিয়েছে। প্রশাসনের সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশনের কারণে সাধারণ মানুষ সরকারের সুযোগ-সুবিধা দ্রুত পাচ্ছে। তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। থানায় এসে এখন আর কোনো মানুষকে হয়রানির শিকার হতে হয় না। জাতীয় পরিষেবা ৯৯৯-এ ফোন করে যেকোনো সাধারণ মানুষ যেকোনো বিপদে দ্রুত পুলিশের সহায়তা পাচ্ছে। বর্তমানে অনলাইন জিডি চালু হওয়ার ফলে মানুষকে এখন আর থানায় আসতে হয় না।
গতকাল ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরের ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি মো. হাসান মুরাদ ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের নেতৃত্বে ডবলমুরিং থানার নবাগত অফিসার ইনচার্জ ফজলুল কাদের পাটোয়ারীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা মাসুদ রানা, মো. রানা, মো. মোস্তফা, বিদ্যুৎ দেব, মো. সাজ্জাদ হোসেন, আবদুল শুক্কুর সওদাগর।
এ সময় নেতৃবৃন্দরা নবাগত অফিসার ইনচার্জ ফজলুল কাদের পাটোয়ারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ডবলমুরিং থানা এলাকাকে কিশোর গ্যাং ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
![]()









