- - -

ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১

Print News

রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামের সামনে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মো. শাহজাহান (৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
গতকাল ২৪ আগস্ট এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইজাজ মিয়া জানান, খবর পেয়ে বনানী আর্মি স্টেডিয়ামের সামনে থেকে আহত ট্রাক চালককে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত শাহজাহান ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পাইকশা গ্রামে আল-কাসাপের ছেলে। এ ঘটনায় ট্রাক ও কাভার্ড ভ্যানটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa