- - -

ট্রাকের-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Print News

ট্রাকের-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত -১ দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. এনামুল হক (৪৫) নামের একজন মারা গেছেন। শুক্রবার (২৫ অক্টোবর) ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের রহিম বখস উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এনামুল হক নওগাঁ সদর উপজেলার সরিজপুর গ্রামের মো. শফির উদ্দীনের ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. মোজাম্মেল হক জানান, ঠাকুরগাঁও থেকে একটি ট্রাক দিনাজপুরের দিকে যাচ্ছিল।

পথে রহিম বখস উচ্চ বিদ্যালয়ের সামনে একটি বিপরীতমুখী পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসক।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে বীরগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়,
এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে হাইওয়ে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa