- - -

ট্যুরিস্ট পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে ঝর্ণায় উঠে সাপের কামড় : পর্যটক আহত

Print News

ট্যুরিস্ট পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে ঝর্ণায় উঠে সাপের কামড় : পর্যটক আহত

 

সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ের মায়াবী ঝর্ণার উপরে উঠে আনন্দ করার সময় বিষাক্ত সাপের কামড়ে মোহাম্মদ সানাউল্লাহ নামের এক পর্যটক গুরুতর আহত হয়েছেন। আহত পর্যটক চাঁপাইনবাবগঞ্জ জেলার লক্ষিপুর গ্রামের নাইমুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ট্যুরিষ্ট পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ সানাউল্লাহ বুধবার (২৬ জুন) সকালে বন্ধুদের সাথে নিয়ে জাফলং ভ্রমণে আসেন। দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সহপাঠীদের নিয়ে জাফলংয়ের অন্যতম স্থান পিয়ানের মায়াবী ঝর্নার উপরে চলে গেলে। সেখানে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে মায়াবী ঝর্ণার উপরে উঠেন তারা। একপর্যায়ে বিষাক্ত একটি সাপ সানাউল্লাহর পা কামড়ে ধরে। পরে সানাউল্লাহ সাপটিকে ছাড়িয়ে ঝর্ণার নিচে চলে আসলে সেখানে তিনি অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়ে গেলে। সহপাঠীদের আর্তচিৎকার শুনে ট্যুরিস্ট পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহত সানা উল্লাহকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র দায়িত্বরত ডাক্তার দ্রুত ওই পর্যটকের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আহত সানাউল্লাহ আশঙ্কা মুক্ত রয়েছেন বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ পিপিএম। পর্যটককে সাপে কাটার বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ মোহাম্মদ রতন শেখ পিপিএম সেবা বলেন, ঝর্ণার অতিরিক্ত উপরে না ওঠার জন্য দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রতিনিয়ত মাইকিং করে পর্যটকদের নিরুৎসাহিত করছে এবং সতর্কতার জন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে একাধিক বিলবোর্ড স্থাপন করা আছে। এরপরও অনেক পর্যটক অতি উৎসাহিত হয়ে ঝরনার একেবারে উপরের দিকে উঠতে চায়। এতে করে মাঝেমধ্যে অনাকাঙ্খিত কিছু দুর্ঘটনা ঘটে থাকে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa