- - -

টেকনাফে ১০০ ক্যান হান্টার বিয়ার উদ্ধার, মূল্য ৫০ হাজার টাকা

img 20261116 wa0088~2
Print News

টেকনাফে ১০০ ক্যান হান্টার বিয়ার উদ্ধার, মূল্য ৫০ হাজার টাকা

 

কক্সবাজারের টেকনাফে ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০০ ক্যান হান্টার বিয়ার উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে ক্যাম্পের একটি খালের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধার করা বিয়ারের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।

১৬ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে আলীখালী এপিবিএন ক্যাম্পের একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালন করছিল। এ সময় টহল দলটি ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-০৮ ব্লকের পশ্চিম পাশে খালের পাড়ে পৌঁছালে সেখানে একটি পরিত্যক্ত কার্টন দেখতে পায়।

কার্টনটি সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সেটি তল্লাশি করেন। তল্লাশির একপর্যায়ে কার্টনের ভেতরে ৩৩০ মিলিলিটার ধারণক্ষমতার ১০০ ক্যান হান্টার বিয়ার পাওয়া যায়। পরে উদ্ধার করা বিয়ারগুলোর আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করা হয় ৫০ হাজার টাকা।

এপিবিএন সদস্যরা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধার করা বিয়ারগুলো জব্দ করেন। তবে এসব বিয়ার কারা সেখানে রেখেছিল কিংবা কোথা থেকে আনা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa