- - -

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে মাল্টা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতির শ্রদ্ধা

Print News

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে মাল্টা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতির শ্রদ্ধা

 

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইউরোপের মালটা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি কাওসার আমিন হাওলাদার।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নিজ এলাকা পটুয়াখালির দুমকি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তাবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা জানান। এরপর তিনি ফাতেহাপাঠ ও ৭৫’র ১৫-আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় মালটা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক শাহজাহান আকন, যুগ্ম সাধারন সম্পাদক আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের অন্তত চার শতাধিক নেতা কর্মীরা উপস্থিতি ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa