- - -

টিসিবির পণ্যসহ গ্রেফতার ৭

Print News

টিসিবির পণ্যসহ গ্রেফতার ৭

নগরীর চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকায় অভিযান চালিয়ে টিসিবির ৫ হাজার ৪০০ লিটার সয়াবিন ও ৬ হাজার ৩৫০ কেজি মসুর ডালসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল ১৭ ডিসেম্বর রাতে মোহরার কোম্পানি বাড়ির রাস্তার পাশের একটি গোডাউন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গআটককৃতরা হলেন, মো. মনির (৩২), নুর আলম (৪৮), মো. জসিম (২৩), সাগর মোল্লা (২৪), মো. সালমান (২৭) ও মো. রায়হান (১৯)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, রোববার রাতে অভিযান চালিয়ে টিসিবির ৫ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল ও ৬ হাজার ৩৫০ কেজি মসুরের ডাল জব্দ করা হয়েছে।
তাদের কাছ থেকে টিসিবির পণ্য বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়। এ ঘটনায় গোডাউন মালিক দেলোয়ার ও মো. মনিরসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa