- - -

টানা বৃষ্টি, পুণেতে পাহাড়ের অংশ ধসে চাপা পড়ল ৫টি বাড়ি, মহারাষ্ট্রে মৃত বেড়ে ১৩

Print News

টানা বৃষ্টি, পুণেতে পাহাড়ের অংশ ধসে চাপা পড়ল ৫টি বাড়ি, মহারাষ্ট্রে মৃত বেড়ে ১৩

 

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, পুণে সহ মহারাষ্ট্রের বেশ কিছু অংশ। পুণেতে একটি পাহাড়ের অংশ ধসে চাপা পড়েছে বেশ কয়েকটি বাড়ি। আটকে পড়েছে অন্তত ৩০ জন। একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার হয়েছে। বাকিদের উদ্ধারের জন্য কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধস নেমে সোমবার (৬ জুলাই ) সকাল থেকে বন্ধ মুম্বই থেকে পুণে যাওয়ার ২টি রাস্তা। এর ফলে ২ শহরের মধ্যে যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা ও। বাতিল হয়েছে অন্তত ১৬টি ট্রেন। মুম্বইয়ের মানখুর্দ এলাকায় রবিবার (৫ জুলাই ) রাতে বাড়ি ভেঙে মারা গেছে ৬ জন। তাঁদের মধ্যে ৫ জনই শিশু। মহারাষ্ট্রে দুর্যোগের জেরে দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৩ জন। মৌসম ভবন, জানিয়েছে, এখনই মুম্বই এবং পুণেতে থামছেনা বৃষ্টি। মুম্বই, রায়গড়, ঠানে, পালঘরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। দুর্যোগের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে মুম্বই এবং পুণেতে। বাণিজ্য নগরীতে সোমবার (৬ জুলাই ) বন্ধ করা হয়েছিল, স্কুল, কলেজ, সরকারি দফতর। বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa