- - -

টানা বৃষ্টিতে আসামের ৬ জেলায় বন‍্যা পরিস্থিতি ! ভূমিধসে ৫ জন নিহত

Print News

টানা বৃষ্টিতে আসামের ৬ জেলায় বন‍্যা পরিস্থিতি ! ভূমিধসে ৫ জন নিহত

 

বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের আসামরাজ‍্য। ইতিমধ্যেই ৬ জেলায় বন‍্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি জায়গায় আবার ধস নামায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। রাজ‍্যের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, কামরুপে ধসে চাপা পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। প্রশাসন সূত্রে প্রকাশ, গত ২৪ ঘন্টায় টানা বৃষ্টির জেরে ৬ জেলায় বন‍্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তার মধ‍্যে রয়েছে, কামরুপ মেট্রোপলিটন, কামরুপ, কাছাড়, ধেমাজি, লখিমপুর এবং গোলাঘাট। এখনও পর্যন্ত ১০ হাজারের ও বেশি জলবন্দি মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মুখ‍্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, রাজ‍্যের ১৮টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। কয়েকদিন ধরে ভারী বৃষ্টির জেরে তার প্রভাব পড়েছে আসামেও। বিশেষ করে গুয়াহাটির পরিস্থিতি আরও খারাপ হয়েছে। শহরের প্রায় অর্ধেক অংশই জলমগ্ন হয়ে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগের জেরে শনিবার (৩১ মে) কামরুপ মেট্রোপলিটন এবং কামরুপ সমস্ত সরকারি কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। শনিবার (৩১মে) শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হয়। আসাম বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, গুয়াহাটির পাহাড়ি এলাকার ৩ জায়গায় ধস নেমেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa