- - -

ঝিনাইদহে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Print News

ঝিনাইদহে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ সদরের রামনগর গ্রামে দিনমজুর হত্যা মামলায় একমাত্র আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে মানিকগঞ্জ জেলার চান্দিরচর থেকে আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
সে শৈলকুপা উপজেলার ব্রাহীমপুর গ্রামের আব্দুর রশিদ মন্ডলের ছেলে।
আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আজিম-উল-আহসান জানান, চলতি বছরের ১৮ নভেম্বর সদর উপজেলার রামনগর গ্রামের একটি কলা ক্ষেতে দিনমজুর আসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ আলামত সংগ্রহ করে। পরে স্কেচ ফটোগ্রাফের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারী সোহেলকে গত রাতে ঢাকার মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর সদস্যরা।
তিনি আরও বলেন, আসামি সোহেল পূর্ব শত্রুতার জেরে এক নারীকে ফাঁসাতেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa