- - -

জেলা পুলিশের বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

Print News

জেলা পুলিশের বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

 

সোমবার (১৬ সেপ্টেম্বর) নরসিংদী জেলা পুলিশের অধিনস্থ মনোহরদী থানা, শিবপুর মডেল থানা ও রামপুর পুলিশ তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন নরসিংদীর নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল হান্নান।

পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের খোঁজ-খবর নেন এবং সকলকে সততা, আন্তরিকতা, সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এবং পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান পুলিশ সুপার।

এ সময় মনোহরদী থানার নবাগত ওসি মোঃজুয়েল হোসেন,রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইউসুফ আলীসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa