- - -

জালাল উদ্দীন কলেজের ৩৬ শিক্ষার্থীর ৪ বছরের দায়িত্ব নিলেন শাহজালাল ইসলামী ব্যাংক

Print News

জালাল উদ্দীন কলেজের ৩৬ শিক্ষার্থীর ৪ বছরের দায়িত্ব নিলেন শাহজালাল ইসলামী ব্যাংক

শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ২০২২ সালের শিক্ষা বৃত্তির জন্য জালাল উদ্দীন কলেজ থেকে ৩৬ জনকে নির্বাচিত করা হয়েছে। এই ৩৬ জন শিক্ষার্থীর চার বছরের দায়িত্ব নিলেন শাহজালাল ইসলামী ব্যাংক।

আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র সীমায় বসবাস করে। অনেক পরিবারের পক্ষে তাদের সন্তানের লেখা পড়ার খরচ বহন করাও সম্ভব না ফলে সে ছেলেগুলো বিভিন্ন অপরাধে লিপ্ত হয়ে পড়ে। দেশের শিক্ষিত তরুণরাই দেশের ভবিষ্যৎ। দেশের তরুণ যত বেশি শিক্ষিত হবে দেশ তত বেশি এগিয়ে যাবে। আমাদের সমাজে আমাদের পাশে দরিদ্র শিক্ষার্থী যারা অর্থের অভাবে পড়তে পারে না তাদের কথা চিন্তা করেই ইন্জিনিয়ারি তৌহিদুর রহমান ও তার ছোট ভাই আলহাজ্ব মহিব্বুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন আলহাজ্ব জালাল উদ্দীন কলেজ।

প্রতিবছর এই কলেজ থেকে অসচ্ছল, আসহায়, দরিদ্র, শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়ে থাকেন এবছরে ৩৬ জন শিক্ষার্থী উপবৃত্তি পাবেন। এরমধ্যে ১৭ জনকে একলক্ষ ২৭০০০, হাজার টাকা, ১০ জনকে ৯৬০০০, হাজার টাকা, ৯ জনকে ৭৬০০০, হাজার করে টাকা বৃত্তি প্রদান করা হবে । ২০ ডিসেম্বর সকাল ১০ টায় আলহাজ্ব জালাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সনাতন উপবৃত্তির চিঠি শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে তুলে দেন, সকাল থেকে আনন্দ উল্লাসে চিঠি গুলো বুঝে নেন অভিভাবকরা।

শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, এই একটি কলেজেই ভাগ্য খুলেছে আমাদের এই উপকূলের বাসিন্দাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুল কলেজে না গিয়ে আমাদের সন্তানরা আমাদের সাথে নোঙ্গর করা নৌকা ট্রলারে সময় দিতো তাঁরা এখন স্কুল কলেজ মুখি স্বপ্ন দেখছেন অনেক। এখান থেকে পড়াশোনা শেষ করে ভাগ্য ফিরিয়েছেন অনেকে, তারা বলছেন এই জালাল উদ্দীন কলেজের কারণে আজকে আমরা প্রতিষ্ঠিত। শিক্ষার্থীরা বলছেন এই কলেজটি না হলে হয়ত এখানেই থেমে যেতে পাড়তো ভাগ্যের চাকা।

২০০১ সালে প্রতিষ্ঠা হয় এই কলেজটি এরপর থেকেই আসহায় হতদরিদ্র ছাত্র ছাত্রীদের বিভিন্ন সহায়তার মাধ্যমে কলেজটি বেশ সুনাম কুড়িয়েছেন। আলহাজ্ব মহিব্বুর রহমান অধ্যক্ষ দায়িত্ব নেওয়ার পড়েই এসব সুবিধা’র আওতায় আসে। এরপরে তার সহধর্মিণীর অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখার হাত ধরে প্রতিষ্ঠানটি আরও একধাপ এগিয়ে গেলে আর পিছে ফিরে তাকাতে হয়নি কলেজটিকে। এখান থেকে শত শত ছাত্র ছাত্রীর প্রতিষ্ঠিত হয়ে এই এলাকার মুখ উজ্জ্বল করছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa