- - -

জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনলেন কিশোরগঞ্জের ভৈরবের সন্তান মোঃ সালাম মিয়া

Print News

জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনলেন কিশোরগঞ্জের ভৈরবের সন্তান মোঃ সালাম মিয়া

 

কিশোরগঞ্জ- ৬ ( ভৈরব- কুলিয়ারচর ) আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করতে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম কিনলেন জাতীয় পার্টি ভৈরব উপজেলা শাখার বারবার নির্বাচিত সভাপতি,সাবেক গণমাধ্যম কর্মী,ভৈরব উস্তাদ ঈসরাইল খান সঙ্গীত নিকেতনের সমাজ কল্যাণ সম্পাদক , সাবেক ছাত্রনেতা মোঃ সালাম মিয়া , জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে আজ ২১ শে নভেম্বর রোজ মঙ্গলবার দুপুরে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এসময় তার সাথে ভৈরব উপজেলা জাতীয় পার্টি সিনিয়র সহসভাপতি মোঃ আঃ সাদেক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল হক, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ ছাবির উদ্দিন রাজু, সহ সভাপতি মোঃ রাসেল আহমেদ, সহসভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শফিক, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোঃ মোবারক হোসেন,মোঃ শরীফ আহমেদ,মনির হোসেন,মোঃ মিলন মিয়া সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত সংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেন ভৈরব উপজেলা জাতীয় যুব সংহতির নেতা মোঃ হেদায়েত উল্লাহ, মনোনয়ন ফরম কিনে পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মোঃ মজিবুল হক চন্নু এমপি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া চান তিনি,প্রার্থী মোঃ আঃ সালাম মিয়া কিশোরগঞ্জের ভৈরব কুলিয়ারচর বাসির দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa