- - -

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

Print News

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে,আজ শনিবার ১৭ আগস্ট ব্যাংকপাড়া প্রধান কার্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাহাবুব আলী খান, সভাপতি, জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জি এম সাহাবউদ্দীন আজম, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ গোপালগঞ্জ। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রূলক মিথ্যা মামলা দায়ের ও তাঁকে জোরপূর্বক পদত্যাগ ও দেশ ত্যাগে বাধ্য করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং যতদিন পর্যন্ত সসম্মানে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে না আনতে পারবে ততদিন পর্যন্ত রাজপথ ছেড়ে ঘরে ফিরবে না এ কথা বলেন।
সভাপতিত্ব করেন গোলাম কবির সভাপতি পৌর আওয়ামী,
এছাড়া আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসাবে আলিমুজ্জামান বিটু, সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগ, গোপালগঞ্জ।
সঞ্চালনা করেন টিটো বৌদ্ধ, প্রচার ও প্রকাশনা সম্পাদক,আরো বক্তব্য রাখেন আজিজুর রহমান শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক। আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলী নাঈম খান জিমি এবং পৌর আওয়ামী লীগের সহ- সভাপতি মাহমুদ সিকদার। আরো বক্তব্য রাখেন লিয়াকত আলী লেকু সাবেক মেয়র এবং সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগ।
জায়েদ মাহমুদ বাপ্পি সভাপতি, সদর উপজেলা যুব লীগ, মোহাম্মদ ফিরোজ সাধারণ সম্পাদক সদর উপজেলা যুবলীগ।
আরো বক্তব্য রাখেন নিউটন মোল্লা সভাপতি জেলা ছাত্রলীগ ও সাধারণ সম্পাদক আমির হামজা এবং পৌর কাউন্সিলর আলামিন সিকদার কুটু,ও অন্যান্য কাউন্সিলর বৃন্দ প্রমুখ । ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকলের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা দোয়ায় অংশ গ্রহণ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa