- - -

জলপাইগুড়ি সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ১ জন নিহত 

Print News

জলপাইগুড়ি সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ১ জন নিহত

 

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর। জানা যায়, বালাপাড়া এলাকার বাসিন্দা অমল তন্ত্র প্রতিদিনের মত রবিবার (২৬ এপ্রিল ) ও প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন। রাস্তার পাশে অমল তন্ত্রকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, দ্রুতগামী কোনও গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে দুর্ঘটনার জেরে ১ ঘন্টা জাতীয় সড়কে বন্ধ থাকে যান চলাচল। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa