- - -

জম্মু- কাশ্মীরের সমাজকর্মীকে গুলি জঙ্গিদের! হাসপাতালে ম‍ৃত‍্যু

Print News

জম্মু- কাশ্মীরের সমাজকর্মীকে গুলি জঙ্গিদের! হাসপাতালে ম‍ৃত‍্যু

 

জম্মু- কাশ্মীরের পহেলগাঁও কান্ডে ঘিরে সেনার তল্লাশি অভিযানের মাঝে কুপওয়ারায় এক সমাজকর্মীকে গুলি করে হত্যা করল জঙ্গিরা। শনিবার (২৬ এপ্রিল ) রাতে ঘটনাটি ঘটেছে কান্দিখাস এলাকায়। পুলিশ সূত্রে প্রকাশ, নিহত ওই সমাজকর্মীর নাম গুলাম রসুল মার্গে (৪৫)। গুলামকে তাঁর বাড়ির কাছেই ঘিরে ধরে কয়েকজন সন্দেহভাজন জঙ্গি। তারপর তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পেটে ও হাতে গুলি লাগে গুলামের। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে হান্দোয়ারার একটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। সংবাদসংস্থাকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কি কারণে সমাজকর্মীর উপর গুলি চালাল জঙ্গিরা, তা স্পষ্ট নয়। তাঁর পরিবার এবং স্থানীয়দের  সঙ্গে কথা বলে তথ‍্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ। সমাজকর্মীর উপর হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সেনা। সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa