- - -

জম্মু – কাশ্মীরের কুপওয়ারায় সেনার সঙ্গে রাতভর সংঘষে ২ জঙ্গি নিহত

Print News

জম্মু – কাশ্মীরের কুপওয়ারায় সেনার সঙ্গে রাতভর সংঘষে ২ জঙ্গি নিহত

 

রাতভর গুলির লড়াইয়ে ২ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। শনিবার (৮ নভেম্বর ) সেনা সূত্রে জানানো হয়েছে, অনুপ্রবেশকারী ২ জঙ্গির মৃত্যু হয়েছে সংঘষে। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র শস্ত্র উদ্ধার হয়েছে। নিহত ২ জন কোন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সেনার চিনার কোর সূত্রে জানানো হয়েছে, শুক্রবার (৭ নভেম্বর ) রাতে তারা গোপন সূত্রে খবর পায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কুপওয়ারার কেরন সেক্টর হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে একদল জঙ্গি। সেই খবর পাওয়া মাত্রই সতর্ক হয়ে যায় সেনা। নজরদারি বাড়ানো হয়। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করতেই নিরাপত্তা বাহিনীর চ্যালেঞ্জের মুখে পড়ে। অনুপ্রবেশে বাধা পেতেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় সেনা ও। রাতভর ২ পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। জঙ্গিদের একসময় কোণঠাসা করে ফেলে সেনা। তখন তারা আবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময়েও তারা গুলি চালাতে থাকে। পাল্টা গুলি চালাতে থাকে সেনা ও। আর সেই সংঘষে নিহত হয় ২ জন। শনিবার (৮ নভেম্বর ) সকালে ২ জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই দলে আর কত জন জঙ্গি ছিল, কোথায় পালাল, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa