- - -

জম্মু – কাশ্মীরের উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, মৃত্যু অন্তত ১৫ যাত্রীর

Print News

জম্মু – কাশ্মীরের উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, মৃত্যু অন্তত ১৫ যাত্রীর

 

ভারতশাসিত জম্মু – কাশ্মীরের উধমপুরে সোমবার (২০ এপ্রিল ) সকালে যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে পড়ল খাদে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ যাত্রীর। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আহত হয়েছেন ২০ জন যাত্রী। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। এদিন সকালে গাড়িটি রামনগর থেকে উধমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় সেটি কানোটে গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ে। ফলে দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটি। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এবং উদ্ধারকারী দল এসে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, এই দুর্ঘটনা সম্পর্কে উধমপুরের ডেপুটি কমিশনার মিঙ্গা শেরপার সঙ্গে কথা হয়েছে তাঁর। স্থানীয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ” আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের হেলিকপ্টার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ” জম্মু – কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ জানিয়েছেন, পুলিশ, এসডিআরএফ একযোগে উদ্ধার কাজ চালাচ্ছে। কিভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa