
জম্মু ও কাশ্মীরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন!
জম্মু ও কাশ্মীরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। বাড়ি থেকে ২০০ মিটার দূরত্বেই ওই কিশোরীর দেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দোষীর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের তরফে তাঁদের আশস্ত করা হয়েছে। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার গালওয়ান জোড়া গ্রামে ওই কিশোরী শনিবার (২৩ মে) বিকাল থেকে নিখোঁজ ছিল। রবিবার (২৪ মে) সকালে বাড়ির কাছের মাঠ থেকে তার দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান,
কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। বুদগামের এসএসপি হরিপ্রসাদ কেকে জানিয়েছেন, রবিবার (২৪ মে) সকাল ৭টা ১৫ মিনিটে মাঠে নিখোঁজ কিশোরীর দেহ পড়ে থাকতে দেখা যায়। জায়গাটি তার বাড়ি থেকে ২০০ মিটার দূরে। যাবতীয় মেডিক্যাল এবং আইনি নিয়ম পালন করেছে পুলিশ। প্রাথমিকভাবে কিশোরীকে ধর্ষণ করে খুনের ইঙ্গিত মিলেছে। এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করেছে কাশ্মীর পুলিশ। সম্ভাব্য সকল দিক তারা খতিয়ে দেখছে। পুলিশের তরফে গ্রামবাসীদের স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। ঘটনাক তিনি মর্মান্তিক এবং বেদনাদায়ক বলে বর্ননা করেছেন এবং দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
![]()









